শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ত্রিশা বাজোরে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু পরিষদের অফিস উদ্বোধনের আগেই হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানটি বিকাল ৩টায় ত্রিশা বাজারে হওয়ার কথা ছিল। অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার।
ইউএনও শীলু রায়, শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সরকার সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল ডা. মো. শফিউদ্দিন খন্দকার শফিকের। তিনি বলেন, আমজাদ হোসেন মেম্বার যুবলীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শরীফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ ব্যানারে তাদের নাম না দেওয়ায় ৩০/৪০ জন হকি-স্টিক ও লাঠিসোঠা নিয়ে হামলা করে বেনার, পর্দা, ছিড়ে ফেলে এবং চেয়ার, টেবিল, ভাংচুর করে।
IMG0
আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সরকার বলেন, ঘটনা সত্য, আমি এর তীব্র নিন্দা জানাই। ইউনিয়ন তাঁতী লীগের সদস্য আ. মালেক ভূঁইয়া আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ১নং বিছানায় (২য় তলা) চিকিৎসাধীন আছেন।
এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে বেশ কয়েক বার মোবাইল ফোনে যোগাযোগ করার পরও ফোন ধরেননি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় বলেন, আমাকে একজন সাংবাদিক এ বিষয়ে জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান বলেন, আমি এ বিষয়ে অবগত নই। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ বলেন, হামলার সাথে আমরা জড়িত নই। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার সৃস্টি হয়েছে।
ইত্তেফাক/এমআই
