তুরস্কের রাজধানী আঙ্কারার কেচিওরান উদ্যানে ২৮ এপ্রিল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পহেলা বৈশাখ-১৪২৫ উদযাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসবেরও আয়োজন করা হয় এতে।
IMG0
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেচিওরান মিউনিসিপালিটির সম্মানিত মেয়র মোস্তফা আক। এছাড়াও আঙ্কারায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, সামরিক উপদেষ্টা, তুরস্কের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও প্রেসের প্রতিনিধিসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
IMG1
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী তার সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে বলেছেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙ্গালির প্রাণের উৎসব এবং এ উৎসব বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে। আর বাঙ্গালির ঐতিহ্যকে তুরস্কের জনসাধাণের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ দূতাবাস ও আঙ্কারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
