বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী আগামী ৮ মে। এ উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান।
জন্মবার্ষিকী উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাইদহের প্রভাব’।
ইত্তেফাক/এমআই
