নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মামুন মণ্ডল নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার চৌগ্রাম মণ্ডলপাড়ার বকুল মণ্ডলের পুত্র। রবিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঐ এলাকার দুটি ভ্যানে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মামুন পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভ্যান চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের সিংড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু
