একজন ফ্যাশন ডিজাইনার ও চারুশিল্পী নারগিস পারভিন সোমা। রাজশাহীতে বেড়ে ওঠা, ছিলেন ছোটবেলা থেকে বেশ মননশীল। আর তারই প্রমাণ মেলে ১০ বছর বয়স থেকেই। এই বয়সে ছবি আঁকায় রাজশাহী শিশু একাডেমি থেকে চাইল্ড অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। ফলে সেখান থেকে শিল্পী হওয়ার প্রেরণা যোগায়। পরবর্তীতে অনার্স মাস্টর্স শেষ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। মাস্টার্স শেষ করার পর রাজশাহী আর্ট কলেজের লেকচারার হিসেবে যোগদান করেন। শিল্পী বর্তমানে রাজশাহী আর্ট কলেজের একজন প্রভাষক। সেই সাথে পিএইচডি করছেন আর তাঁর গবেষণার ক্ষেত্র ‘চাইল্ড আর্ট’ নিয়ে।
শিল্পী সোমা বিএ কোর্স সম্পন্ন করেন তখন পরীক্ষামূলক আর্ট ওরিয়েন্টাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পান। এই পর্যন্ত শিল্পীর অর্জনের তালিকার মধ্যে রয়েছে ২০১৬ সালে জাপানে গ্র্যান্ড হার্ড অ্যাওয়ার্ড, ভারতে ২০১৭ সালে কোচিন কেরালের আর্ট মেস্ট্রো অ্যাওয়ার্ড, ২০১৭ সালে গান্ধী আর্ট গ্যালারিতে চিত্রকলা পুরস্কার, একই বছরে আহমেদাবাদে ললিতকলা একাডেমি সেরা চিত্রকলা পুরস্কার, ২০১৮ সালে শিমলায় (এইচপি) এ আন্তর্জাতিক পেন্টিং, জয়পুরের ফ্যাবল অলিভ আর্ট প্রতিযোগিতায় গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, প্রদর্শনীসহ বেশ কিছু প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার অর্জন করে।
দিল্লির কালাকার ফাউন্ডেশনে ২০১৮ সালের এচিভার পুরস্কার অর্জন করে। তার চিত্রকর্মটির শিরোনাম ‘ওম্যান লাইফ’। একই বছরে নেপালে শিল্প প্রদর্শনী পেন্টিং ওয়ার্কশপ কালচারাল সিম্পোজিয়ামে অংশগ্রহণ। চন্ডিগড় আর্ট ফেয়ার ও চেন্নাইয়ের আন্তর্জাতিক পেন্টিং সিম্পোজিয়ামে সেরা চিত্রকর পুরস্কার ২০১৮ অর্জন করে। আর আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছেন জাপান, নেদারল্যান্ডস এবং ইতালি, নেপাল, মুম্বাই, নয়া দিল্লি, বাংলাদেশ, সিমলা, চিলচোর, গোয়া, আকুরথুলম, চেন্নাই, চন্ডিগড় ও কোচিন, কেরেলা কর্মশালা এবং প্রদর্শনীতে। আর স্থানীয়ভাবে ২০১৭ সালে ঢাকায় ওরিয়েন্টাল আর্ট প্রদর্শনীতে। সোশ্যাল সার্ভিসে আগ্রহী শিল্পী সোমাকে তাই সমাজের বর্তমান সমস্যায় নিবন্ধ লিখে থাকে। পাশাপাশি সঙ্গীত ভিডিও তৈরি করেন এবং ধারণামূলক ডিজাইনও করেন। সেই সাথে ছোট চলচ্চিত্রে শিল্প নির্দেশনা করেন।
শিল্পী নারগিস পারভিন সোমার রয়েছে ষঢ়ং নামে একটা আর্ট গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে দেশ বিদেশের শিল্প বিনিময় করে আসছেন গত তিন বছর থেকে। যাতে দেশ বিদেশের শিল্পীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই গ্রুপে বড়দের পাশাপাশি শিশুদের ছবিও প্রদর্শীত হয়ে আসছে। আগামী ডিসেম্বরের ২১ থেকে ২৩ ডিসেম্বর শ্রীলংকার কলম্বোতে জে ডি এ পিরেরা গ্যালারিতে অনুষ্ঠিত হবে ষঢ়ং এর তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী আর্ট ক্যাম্প। উক্ত প্রদর্শনীতে বাংলাদেশের শিল্পীদের সাথে ফ্রান্স, কিউবেক, মরক্কো, জাপান, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল, শ্রীলংকার প্রায় অর্ধশতাধিক চিত্রকর্ম প্রদর্শীত হবে। নারী হিসেবে নিজের কাজের ব্যাপারে আত্মসমালোচনা করতে গিয়ে শিল্পী সোমা বলেন, একজন প্রফেশনাল মেয়েকে প্রমাণ করতে হয় আর পাঁচজন পুরুষের চেয়ে তার কর্মদক্ষতা, ক্ষমতা, মেধা, গুণগত যোগ্যতা কোনো অংশে কম নয়। দায়িত্বজ্ঞান, প্রোডাক্টিভিটি, টিমওয়ার্ক সব কিছুতেই যে সে সবার সমান, এটা তার পেশাদারি ভূমিকায় সাফল্যের পরিচয়। আর আমি তাতেই সচেষ্ট থেকেছি বরাবর।
