কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:২৬

কাপাসিয়া (গাজীপুর): কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সজীব নিহত হওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর উজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, নিহত সজীবের স্বজনসহ এলাকাবাসী। উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তানভীর হোসেন সজীব (১২) গত ১৫ এপ্রিল বিকালে ট্রলির ধাক্কায় মারা যায়           —ইত্তেফাক