ধাপেরহাটে আগুনে পুড়ে গরুসহ ৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত

আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:০৩
রংপুর সদরের ধাপেরহাটে রবিবার রাতে আগুনে পুড়েছে ৩টি পরিবারের বাড়িঘর। এ সময় ৪টি গরুসহ ৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
 
স্থানীয়রা জানান, রংপুর সদরের সদ্যপুষ্করনী ইউনিয়নের জানকী ধাপেরহাট এলাকার গুড়াতিপাড়ায় মোবারক মিয়ার বাড়িতে রবিবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে একে একে পুড়ে যায় মোবারক মিয়া, চান মিয়া ও মতিয়ার রহমানের বাড়িঘর। এসময় ৪ টি গরু, ছাগল, হাঁস মুরগি, টিভি,বাইসাইকেল, সেলাই মেশিন, ধান চালসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
 
এদিকে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডিল করে টিন বিতরণ করেন। এ সময় রংপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন ও সহকারি প্রকৌশলী আসাদুজ্জামানসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু