রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পদ্মা বোর্ডিং থেকে সোমবার বিকেলে ১৪জন মাদকসেবীকে গ্রেফতারর করেছে র্যাব-৮। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতদিয়া ঘাট সিনেমা হল রোড সংলগ্ন মাদকের পল্লী হিসেবে পরিচিত পুড়াভিটা এলাকার পদ্মা বোর্ডিংয়ে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসছিল। এমন সংবাদের সূত্র ধরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরক্তি পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় র্যাব-৮ ফরিদপুরের দল। সোমবার বিকেল পাঁচটার দিকে র্যাবের অভিযানে শেষে ওই আবাসিক বোর্ডিং থেকে গাঁজা ও ইয়াবা বড়ি সেবনকালে হাতেনাতে ১৪জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ৪০০ গ্রাম গাঁজা, ২৮টি ইয়াবা বড়ি এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জমাদি। গ্রেপ্তারকৃতরা হলো লুৎফর মিয়া (৩৫), আলমগীর হোসেন (২৮), আনছার শেখ (৩৫), হেদায়েত কাজী (২০), বিল্লাল খান (১৯), মো. রিপন (২৭), শাহিন মোল্যা (৩২), মো. শাহিন (২৫), মো. লিটন (২৬), আলমগীর বিশ্বাস (২৬), সুমন শেখ (৩৮), ইউসুফ মিয়া (৩০), রুবেল মিয়া (২৬) ও মো. জাহাঙ্গীর (৫০)। এদের প্রত্যেকের বাড়ি গোয়ালন্দ উপজেলাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায়।
সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আব্দুল্লাহ সাদীদ।
ইত্তেফাক/নূহু
