মুন্সীগঞ্জ শহরের সরকারি গ্রন্থাগার বুধবার সকালে পরিদর্শন করেছে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল। ব্রিটিশ কাউন্সিলের ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন ‘চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো’ নিয়ে কাজ চলছে এই সরকারি গ্রন্থাগারে। ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের প্রকল্প পরিচালক ক্রাস্ট্রি ক্রপ্রোফ্রবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো অংশ নেন প্রকল্পটির সদস্য সেগুফতা আহমেদ, মো. আসাদ, এনায়েত রহমান ও কাউসার আহমেদ প্রমুখ। তাদের অভ্যর্থনা জানান গ্রন্থাগারটির লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা। এই সরকারি গ্রন্থাগারে চলমান ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের কার্যক্রমের অগ্রগতিরও খোঁজখবর নেয় প্রতিনিধি দলটি। এই প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সরকারি গ্রন্থাগারে সম্প্রতি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
