ধামরাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:২৯

নৌকার প্রার্থী মো. মিজানুর রহমানকে হারিয়ে শেষ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে আনারস মার্কা নিয়ে টিকে রইলেন ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

৩১ মার্চের নির্বাচনে ১৪৭ কেন্দ্রে তিনি নৌকার প্রার্থীর চেয়ে ১৫৬৫ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত কেন্দ্রে গতকাল বুধবার ভোট হয়েছে। মোহাদ্দেছ হোসেন পেয়েছেন ৮০৯ ভোট। নৌকার প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৫৩ ভোট। সাকুল্যে আওয়ামী লীগ প্রার্থী অপেক্ষা ২৩২১ ভোট বেশি পেয়ে বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন।