র্যাব-১৪ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ১১ হাজার ৬শ' ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর এলাকার দিগলা কাশিমপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আক্তার হোসেন (২৩) ও একই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে নুরুজ্জামান (২৯)।
র্যাব-১৪ জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলার বাঞ্চারামপুর থানাধীন কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান ঢাকা নেয়ার পথে কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে একটি নীল রঙয়ের পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় গাড়িটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ওই ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (ড্রাইভার) ও আক্তারকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ইয়াবা জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাঞ্ছারামপুর থানায় মদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
