বেনাপোল সানরাইজ পাবলিক স্কুল এবার প্রথম এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শত ভাগ পাশ করার সাফল্য অর্জন করেছে। স্কুলটি দীর্ঘ ২৬ বছর অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে আসছিল। এবার প্রথম স্কুলটি থেকে ২২জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৮ সালের শার্শা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন রেজাল্ট করে প্রতিষ্ঠানটি। ২২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন, এ গ্রেড পেয়েছে ৯ জন এবং এ মাইনাস পেয়েছেন ৭ জন।
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমাদের এ স্কুল থেকে ৫ম শ্রেণি এবং অষ্টম শ্রেণি সাড়া জাগানো রেজাল্ট করে আসছিল। এবার প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে সাফল্য অর্জন করেছি। আশা রাখি এ সাফল্য অব্যহত থাকবে।
ইত্তেফাক/নূহু
