শার্শায় গরুর খাটাল থেকে ১০ জেব্রা উদ্ধার

আপডেট : ০৯ মে ২০১৮, ১১:০৯
শার্শার সাতমাইল পশুর হাট থেকে মঙ্গলবার রাতে ১০টি জেব্রা উদ্ধার করেছে পুলিশ। ভারতে পাচারের জন্য পশুগুলি আনা হয়েছিল। স্থানীয় তুতু মিয়ার খাটাল থেকে জেব্রাগুলি উদ্ধার করা হলেও এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি চোরাকারবারী চক্র ১০টি জেব্রা ভারতে পাচারের জন্য তুতু মিয়ার খাটালে রেখেছে।
 
এ ধরণের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেব্রাগুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। জেব্রাগুলি বন বিভাগ অথবা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি