কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ মে ২০১৮, ১৩:০০
কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় এই মানববন্ধন করেন তারা। 
 
কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এই মানববন্ধনের আয়োজন করে।
 
মানববন্ধনে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানাে গেছে।
 
ইত্তেফাক/কেকে