ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ওই চিকিৎসকের নাম- ডা. সামিউল আলম সোহান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক।
হাসপাতাল সূত্র জানায়, ডা. সামিউল আলম মোটরসাইকেল-যোগে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পার হয়ে শহীদুল্লাহ হল এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।
উল্লেখ্য, ডা. সামিউল আলম বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর নেতা বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস
