আগৈলঝাড়ায় শিশু গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ চারজন জেল হাজতে

আপডেট : ০৯ মে ২০১৮, ১৪:০৭
আগৈলঝাড়ায় আলোচিত শিশু শিক্ষার্থী গণধর্ষণ, ধর্ষণের ভিডিও চিত্র ধারণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেয়ার মামলায় আসামি ইউপি সদস্য শামীম তালুকদারসহ চারজনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার এ আদেশ দেয়া হয়।
 
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ধার্য তারিখে জামিনে থাকা আসামি ইউপি সদস্য শামীম তালুকদার, মিজান সরদার, ইলিয়াস সরদার, মাঈনুদ্দিন সরদার হাজির হলে আদালত চারজনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মামলার অন্য চার আসামি মুন্না তালুকদার, খবির সরদার, মিলন হাওলাদার ও নয়ন হাওলাদার জেল হাজতে আটক রয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি