ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালদার নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নইমুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নইমুল ইসলাম দিনমজুর ছিলেন। তিনি বোয়ালদার গ্রামের মৃত বসিরউদ্দিনের ছেলে। গ্রামের এক পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম সাজেদুল ইসলাম টেলিফোনে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারবো, তবে লাশের আশপাশ থেকে ১১ টি ঘুমের ট্যাবলেট ও গুলের কৌটা পাওয়া গেছে। লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসএস
