নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় বুধবার রাতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বড় ছেলে আরবার ইলিয়াস, ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীর কথা মনে হলে একজন প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী মানুষের কথা মনে হয়। ইলিয়াস আলী কখনো নতি স্বীকার করেননি। তাকে তারা সরিয়ে দিয়েছে, এই যে ভয়ের রাজত্ব সৃষ্টি করা,ভয়ের একটি ফোবিয়া তৈরি করা। আমরা এই অবস্থার অবসান চাই।
২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হওয়া সাবেক এমপি ইলিয়াস আলী প্রসঙ্গে ফখরুল বলেন,আমরা এখনো আশা করি ইলিয়াস আলী আমাদের মাঝে, তার পরিবারের মাঝে ফিরে আসবেন। তার ছোট মেয়ে বাবা বলে ডাকতে পারবে। আমরা বিশ্বাস করি, যারা নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে, তারা ফিরে আসবে।
ফখরুলের সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
