প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই দেশের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
বৃহস্পতিবার বিকেলে যশোরের চৌগাছার দক্ষিণ সাগর হইতে চারাবাড়ী ভায়া এস ও আব্দুল বারীর বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্বোধন ও ফুলসারা ইউনিয়নের সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন চায় আর এ জন্য সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে। মেধাবীদের বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। কৃষকদের জন্য সারের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মোকাররম হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও চৌগাছা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মো. হুমায়ূন কবির সোহেল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ওয়ার্ড মেম্বর মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, হাসানুল ফয়েজ মজনু, ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাবলু, এইচ এম ফিরোজ হোসেন, মো. আব্দুল করিম প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ সাগর হইতে চারাবাড়ী ভায়া এস ও আব্দুল বারীর বাড়ি পর্যন্ত প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন এবং সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবনটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
ইত্তেফাক/রেজা
