খাসজমি সরকারের সম্পত্তি। সরকারি নীতিমালা অনুযায়ী এই জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করে থাকে। সম্প্রতি তালা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, এ জেলায় প্রচুর পরিমাণে খাসজমি রয়েছে। যেটা নিয়ম অনুযায়ী ভূমিহীনদের মধ্যে বণ্টন করা সম্ভব।
তার এই বক্তব্যে সাতক্ষীরাবাসী অনেকটা স্বস্তিবোধ করছে। কারণ, সাতক্ষীরার মানুষ অতীতে এমন সময় পার করেছে, যখন এই খাসজমি নিয়ে নিয়মিত লড়াই সংগ্রাম চলত।
উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম বলেন, কমিটি শুধু খাসজমি নিয়ে ভূমিহীনদের সাথে কাজ করছে এমনটি নয়। তারা সরকারের সেপটিনেট কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ভূমিহীন তালিকা কাজে লাগাচ্ছেন।
সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সরকারি কৃষি খাস জমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি ভূমি কমিটি সরকারের মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করে থাকে।
ইত্তেফাক/আরকেজি
