সাতক্ষীরার তালায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ১২০ মন আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেনের উপস্থিতিতে তালা থানা চত্বরে ওই আম ধ্বংস করা হয়।
এ সময় তালা থানার ওসি (তদন্ত) কাজী মো. শহীদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সেলিম জাহাঙ্গীর, এএসআই মো. মনিরুজ্জামান, এএসআই মো. ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো এক ট্রাক হিমসাগর ও গোবিন্দভোগ আম উপজেলা উপজেলা অফিসারের নেতৃত্বে জব্দ করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দ এবং ধ্বংস করা অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসএস
