ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (ইবিসাস)-২০১৮ সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে মানব জমিনের প্রতিনিধি ইমরান হোসেন শুভ্র নির্বাচিত হয়েছেন।
১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কে. এম. মাহফুজ মিশু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি তবিবুর রহমান প্রমূখ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্ণারে ভোটগ্রহণ শেষে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান শাহিন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, সহ বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু
