ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রবিবার ( ১৩ মে) যথাযথ উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে। এতে প্যারিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙ্গালি সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে।
নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে দূতাবাস পরিবার, প্রবাসী বাংলাদেশিরা বাংলা গান ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে মধ্যাহ্নভোজনে আপ্যায়ন করা হয়।
ইত্তেফাক/সেতু
