টরন্টোতে ডালিয়ার ডালি ভর্তি কবিতা

আপডেট : ১৪ মে ২০১৮, ০৯:১০
টরন্টোতে ডালি ভর্তি কবিতা নিয়ে হাজির হন ডালিয়া আহমেদ। ১৩ মে (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টরন্টোর ড্যানফোর্থস্থ মিজান কমপ্লেক্সে কবিতার সৌরভ ছড়িয়ে দিলেন এই বিশিষ্ট আবৃত্তিকার।
 
হল ভর্তি শ্রোতাদের মুগ্ধ করে দেন ডালিয়া। তার একক আবৃত্তি সন্ধ্যার শিরোনাম ছিল- ‘এক ডালি কবিতা’ অর্থাৎ– ‘A bushel full of poems’. 
 
অন্যথিয়েটার টরন্টো এবং অন্যস্বরের যৌথ আয়োজনে ছুটির দিনে দেড় ঘণ্টাব্যাপী কাব্যসন্ধ্যা প্রবাসী কবিতাপ্রেমীদের কাছে হয়ে উঠে এক আনন্দঘন মুহূর্ত। এই সময় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী।
 
ইত্তেফাক/আরকেজি