কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বরীন্দ্রপ্রেমী সংগঠন ‘প্রকৃতি নিউইয়র্ক’ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ এর মিলনায়তনে ‘অন্তর মম বিকশিত কর’ শিরোনামে সপ্তমবারের মত আয়োজন করে মনোজ্ঞ এক সঙ্গীতানুষ্ঠানের।
কবির ১৫৭তম জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবার গীতাঞ্জলি থেকে রবীন্দ্রনাথের গান, পাঠ ও নৃত্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের পর্দা উন্মোচিত হয় ‘হে নতুন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ’ গানের মধ্য দিয়ে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের দুই কৃতি সন্তান স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান।
অনুষ্ঠানে সংগীত শিল্পীরা হলেন সুব্রত দত্ত, রেজা রহমান, জয়ন্তী ভট্রাচার্য্য জয়া, মৌগন্ধা আচার্য্য, মিনি কাদের, রুপালি ঘোষ, মৃনাল ঘোষ, দিঠি হাসনাত, চন্দ্রিকা দে সেঁজুতি, প্রসুন ঘোষ রায়, প্রমি দাস গোপ, সোনিয়া মুত্তালিব, অমিত দে ও জলি কর। নিত্য পরিবেশনায় ছিলেন নন্দিতা দাস ও মাহিমা আলী খান।
ইত্তেফাক/আরকেজি
