গোপালগঞ্জে মাদকাসক্ত ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা দাউদ ফকির (৬০)। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।মাদকাসক্ত ভাতিজা আমির হোসেন ফকিরকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গোপালগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মোক্তার হাসেন জানান, আমির হোসেন নেশার টাকার জন্য প্রায়ই তার মা-বাবাকে মারপিট করতেন। সোমবার সকালে আমির তার বাবা ছলেমান ফকিরকে মারধর শুরু করেন।
আমিরের মা সুফিয়া বেগম মারপিট ঠেকাতে দেবর দাউদকে ডাকেন। দাউদ ঘটনাস্থলে এসে মারপিট ঠেকাতে গেলে আমিরের টেঁটার আঘাতে তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী আমিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সুফিয়া বেগম বলেন, মাদকাসক্ত আমির নেশাগ্রস্ত। সে নেশা করতে করতে উম্মাদ হয়ে গেছে। সে নেশার টাকার জন্য মাঝে মধ্যেই আমাদের মারপিট করে। এ ছেলেকে নিয়ে আমরা খুবই সমস্যায় রয়েছি।
ইত্তেফাক/আরকেজি
