সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনী। আজ সোমবার ভোরে সুন্দরবনের চালতেবাড়ি খাল থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের হোসেন গাজীর ছেলে আব্দুল মজিদ (৩৩), একই গ্রামের এনতাজ গাজীর ছেলে সৈয়েদ আলী (৪০), অনিল ভাংয়ীর ছেলে বাসুরাম (৪০), মফিজুল (৩৩), দাউত গাজীর ছেলে লিয়াকত গাজী (৪৫) ও ফজলু গাজীর ছেলে সোহাগ (২৫)।
ফিরে আসা জেলে সিংহড়তলী গ্রামের শওকাত ও বিশ্বজিৎ জানান, বৈধ পাশ নিয়ে সুন্দরবনে চালতেবাড়ি খালে মাছ ধরার সময় ছয় জেলেকে তিন লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেছে।
এ বিষয় কদমতলা বন অফিসের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত রবিরার ও সোমবারে ১৩ জন জেলে অপহরণ হয়েছে। তবে কেউ অভিযোগ করেনি।
ইত্তেফাক/এসএস
