রিয়াল মাদ্রিদের পরে এ বার নেইমার জুনিয়রকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে নেইমার। ইংলিশ সংবাদ মাধ্যমের দাবি রেকর্ড মূল্যে ব্রাজিল তারকাকে সই করাতে মরিয়া জোসে মোরিনহোর দল।
স্থানীয় মাধ্যমের দাবি, ‘ট্রান্সফার ফি’ বাবদ ২০০ মিলিয়ন পাউন্ডের পাশাপাশি বেতন হিসেবে নেইমারকে বছরে ৩০ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে ম্যানইউ। শুধু তাই নয়, ম্যানইউ কর্মকর্তাদের আশা রিয়ালের প্রস্তাব থাকলেও ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। কারণ হিসেবে দেখানো হচ্ছে, নেইমারের বাবা ম্যান ইউ সমর্থক। পিএসজি-র মালিক নাসের আল খেলাইফি দাবি করেছেন, নেইমার আগামী মৌসুমেও পিএসজি-তে খেলবেন।
এই পরিস্থিতিতে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের মন্তব্য জল্পনা আরও বেড়ে গেছে। শনিবার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে তিনি বলেছেন, ‘সব ফুটবলারই স্বপ্ন দেখে রিয়াল মাদ্রিদের মতো ঐতিহাসিক ক্লাবে খেলার। আমরা সব সময় ফুটবলারদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করি।’
নেইমার অবশ্য তার ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং শনিবার রাতে সতীর্থদের সঙ্গে ফরাসি লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে সামিল হয়েছিলেন। ম্যাচের পরে পিএসজির জার্সি পরে মাঠ প্রদক্ষিণ করেন।
ইত্তেফাক/কেআই
