বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপিত হওয়ায় শেকৃবি ছাত্রলীগের আনন্দমিছিল

আপডেট : ১৫ মে ২০১৮, ০০:০১
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে আনন্দমিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
 
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দমিছিল শুরু হয়ে গনভবন সড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
 
গত ১২ মে রাত ২ টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এ সম্পর্কে শাখা ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আজ আমরা স্যাটেলাইট ক্লাবের সদস্য। এজন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।