’তোফায়েল আহম্মেদ চৌধুরীর সৃজনশীলতাকে জাতি অনন্তকাল স্মরণ রাখবে’

আপডেট : ১৫ মে ২০১৮, ০০:২১
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, যে সমাজ গুণীজনের কদর করে না সে সমাজে গুণীজন জন্মায় না। দেশের শিক্ষাখাতের অন্যতম পথিকৃত প্রয়াত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ চৌধুরীর মেধা, মনন, কর্মপ্রয়াস ও সৃজনশীলতাকে জাতি অনন্তকাল স্মরণ রাখবে।
 
সোমবার তেজগাঁও কলেজ অডিটরিয়ামে তোফায়েল আহম্মেদ স্মৃতি সংসদ আয়োজিত তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা তোফায়েল আহম্মেদ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কলেজের অধ্য আব্দুর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন তেজগাও কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,সাবেক ছাত্র নেতা ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর,কলেজের উপাধ্য আন্জুমান আরা বেগম,অধ্যাপক আহমেদ ফারুক,অধ্যাপক আবদুস সামাদ,মোস্তফা হারুন অর রশীদ
প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি