মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত

আপডেট : ১৫ মে ২০১৮, ১৪:১৪
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানতে পারেনি বলে জানায় পুলিশ।
 
মুক্তাগাছা থানার ওসি আলী আহমেদ মোল্লা বলেন, 'ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করেছে।' এঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
ইত্তেফাক/এসএস