হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিন্টু মৃধাকে ৭২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে গণধর্ষণ, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, সেন্টু মৃধা (৪৫) দীর্ঘদিন যাবত উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের চৌদ্দমেদা বিলের মধ্যে একটি টোং ঘরে আত্মগোপন করে এলাকায় ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করছিল। সেন্টু গৌরনদী থানার খাদেম হত্যা মামলায় যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তার বড় ভাই নান্নু মৃধা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জেল হাজতে রয়েছে।
ইত্তেফাক/এএম
