সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি সুদক্ষ দশ রেজিমেন্টাল কালারের মান সমুন্নত রাখার জন্য ইউনিটের সকল সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং দেশের সেবায় আত্মোৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
মঙ্গলবার সকালে বগুড়া সেনানিবাসের শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সুদক্ষ দশের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এর আগে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীর সুদক্ষ দশ রেজিমেন্টকে রেজিমেন্টাল পতাকা প্রদান করেন।
সেনা প্রধান শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি।
রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দশম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ মোঃ আস্-সাজিদ পিএসসি। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের নিকট থেকে রেজিমেন্টের পতাকা গ্রহণ করেন উক্ত রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা।
ইত্তেফাক/নূহু
