সাভারে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট : ১৬ মে ২০১৮, ১০:৪৩
সাভারে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
 
নিহতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান বাবু (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার শালনা গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩০)।
 
সাভার মডেল থানার এসআই মো. এনামুল হক জানান, ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সালেহপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/আরকেজি