বানর নাচে হরিণ নাচে
ঘোড়া নাচে দেখ
আজকে যেন উলুবনে
খুশির অভিষেক।
গাছের ডালে ঝুলছে বাদুড়
ভালুক নাচে ধরেছে সুর
হাতি ভায়ার পায়ে নূপুর।
হাঁস ডাকে প্যাঁক প্যাঁক
হুক্কাহুয়া শেয়াল কেমন
লাফায় চেয়ে দেখ।
হালুম মামার মালুম হলো
সিংহ কোথাও আছে
হঠাত্ সবাই চেয়ে দেখে
বিশাল শেওড়া গাছে
বনের রাজা নাচে।
ব্যাপারটা অদ্ভুত!
ওরাংওটাং ডিগবাজি খায়
আর খেলে কুতকুত
শেওড়া গাছে? বাজে কথা
কোত্থাও নাই ভূত।
