ইস! দিদির মতো চাঁদমামারও হয়েছে জন্ডিস? নাকি মামার গায়ে হলুদ? হলুদ মেখে শেষে ফিরে মামির দেশে সাজল রাঙা বর! তাই কি তাকে দেখায় অমন মনকাড়া সুন্দর? চাঁদমামা গো গায়ে বুঝি করো হলুদ চাষ? নইলে বলো এত হলুদ পায় কেন প্রকাশ?