মানিকছড়িতে মাটিচাপা পড়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৬ মে ২০১৮, ১৮:০৪
মানিকছড়ির পান্নাবিল এলাকায় বড়বিল খালের মুখে ছড়ার পানিতে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে স্কুলছাত্র ক্যাহ্লাচিং মারমা (১০) নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্যাহ্লাচিং বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং বড়বিলের চাইথোয়াই মারমার পুত্র।
 
খবর পেয়ে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ঘটনাস্থলে যান।
 
এদিকে খালের (ছড়া) মাটি চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকা শোকের ছায়া পড়েছে। নিহতের আপনজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
 
ইত্তেফাক/নূহু