সেঁজুতি জ্বলবে সেঁওতি বাগে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২১

 

সে এক অন্যরকম সে

হয়তো কোনো বঙ্গ-অ্যালিয়েন

রঙ ছড়াচ্ছে পশ্চিমে বদ্বিপীয় আবিরে।

কৃষ্ণপক্ষে সে ছিল সাথে, কিত্তনখোলা’র পাড়ে

দিন রজনী ছিল ফকফকা, ফুলেল;

শুক্লপক্ষে নেই সে সাথে

সব যেন ফাঁপর, ফ্যাকাসে।

 

ফিরিবে আবার সে

এই তটে নব ঝুনঝুনি হাতে

কুসুমিত কদম কোলে,

কনকচাঁপা ও কনকচূড়া’র কোরাসিত ক্ষণে।

তখন ফটিকজলে কিত্তনখোলা কীর্তন গাইবে

আজানের আকর্ষণে বিশ্বাসী ছুটিবে দরদি সৃজক পানে;

তীরে হাঁটবে আনন্দিত বনলতা, কবি থাকবে পাশে

সেঁজুতি জ্বলবে সেঁওতি বাগে

নারিকেল ডগা দোলবে রাবীন্দ্রিক ঝিলিকে,

পরিযায়ী আর শালিকের  ধ্রুপদী মহড়া আকাশে।