আগামী ১০ জুন কানাডার টরন্টোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে। একাধিক সূত্রে জানা গেছে, তিনি ৮ জুন টরন্টোর পিয়ার সন এয়ার পোর্ট থেকে সরাসরি কুইবেক সিটিতে যাবেন এবং সেখানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জি ৭ সম্মেলন যোগ দিবেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
সম্মেলন শেষে স্বদেশে ফেরার পথে টরন্টোতে যাত্রা বিরতি করবেন। এ সময় তাকে কানাডা আওয়ামী লীগ গণসংবর্ধনার আয়োজন করছে। সেই সাথে ইফতার পার্টি হবে বলে বিশ্বস্ত সূত্রে প্রকাশ। কিন্তু এখনো সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়নি। তবে দুঃখজনক হলেও সত্য, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রবাসী বাঙালিদের মধ্যে বিপুল আনন্দের জোয়ার বইলেও, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে পুরনো কোন্দল নতুন করে চাঙ্গা দিচ্ছে। ফলে নানামুখী মতো বিরোধ এবং দলাদলি লক্ষ্য করা যাচ্ছে।
ইত্তেফাক/এসএস
