রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ শনিবার দুপুর ২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা
বসুন্ধরা শপিং মলে কাস্টমস গোয়েন্দা ইউনিট মোবাইলের দোকানে অনুমোদনবিহীন অামদানি করা মোবাইল সেটে বিরুদ্ধে অভিযান চালায় আজ। একটি দোকানে বেশ কিছু মোবাইল সেট জব্দ করলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।
IMG0
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বিনা শুল্কে অামদানি করা এসব মোবাইল সেট অবৈধ। পরে মোবাইল ফোনের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মার্কেটের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা মার্কেটের সামনে পান্থপথ সড়ক অবরোধ করেন। ঈদ মার্কেটে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/কেকে
