দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি তো ভুলেই গিয়েছে জনপ্রতিনিধি হলে যে মানুষের কল্যাণে কাজ করতে হয়। এই ভুলে যাওয়ার কারণেই তারা আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে তারা আজ নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। কাজেই এমন ভুল করা যাবে না।
আজ শনিবার দুপরে ফতেপুর পশ্চিম ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন ত্রাণ মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ আলী ভিলায় গেলে উপস্থিত সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, ফতেপুর পশ্চিম ইউপি সদস্য নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল ইমরান প্রধান, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ প্রমুখ।
ইত্তেফাক/এসএস
