সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে রাজধানীর টিকাটুলির রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নপত্রে ছবি। বুধবার (১৭ এপ্রিল) নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে পর্ণতারকা সানি লিওন ও মিয়া খলিফা এবং অপ্রাসঙ্গিক সম্ভাব্য উত্তর দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়।
ফেসবুকে পোস্ট করা বাংলা প্রথম পত্রের ওই বহুনির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের ছবিতে দেখা যায়, এর ৮ নম্বর ছিল প্রশ্ন 'আম-আটির ভেপু'- কার রচিত? এর সম্ভাব্য চারটি উত্তরের একটি 'সানি লিওন'। আবার ২১ নম্বর প্রশ্ন ছিল, 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?'। এই প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তরের একটি 'মিয়া কালিফা (খলিফা)'। এছাড়াও ৪ নম্বর প্রশ্ন ছিল, 'প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?'। এর উত্তরগুলোর একটিতে দেওয়া 'ঢাকার বলদা গার্ডেনে'।
মিয়া খলিফা ও সানি লিওন দুইজনই জনপ্রিয় পর্ন তারকা। মিয়া খলিফা একজন সাবেক তারকা এবং সানি লিওন বর্তমানে বলিউড অভিনেত্রী। এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে বিদ্যালয়টি। প্রশ্নপত্রের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পর্ন তারকার নাম ছাড়াও বেশ কিছু বানান ভুল ও অপ্রাসঙ্গিক সম্ভাব্য উত্তর রয়েছে এই প্রশ্নপত্রে।
আরও পড়ুন: এবার বাংলাদেশি অভিনেতা নুরকেও ভারত ছাড়ার নির্দেশ
এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার ফেসবুক ব্যবহার না করায় বিষয়টি আগে জানতে পারেননি জানিয়ে বলেন, 'এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে'।
বিদ্যালয়ের এই সমালোচিত প্রশ্নপত্রটি তৈরি করেন বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, 'এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না'।
ইত্তেফাক/জেডএইচডি
