ঢাবি’র গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি শুরু

আপডেট : ২০ মে ২০১৮, ১৫:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাসসমূহে আজ থেকে ছুটি শুরু হয়েছে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার থেকে ক্লাসসমূহ বন্ধ থাকবে। 
 
২০ মে রবিবার থেকে আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। ২৯ জুন শুক্রবার ও ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১ জুলাই রবিবার থেকে ক্লাসসমূহ শুরু হবে। 
 
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৩ জুন বুধবার থেকে ২০ জুন বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। ২১ জুন বৃহস্পতিবার থেকে যথারীতি অফিস খোলা থাকবে।
 
ইত্তেফাক/এমআই