এই সময়ের ছড়া

আগুনকণ্ঠ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:১১

রাত পোহালেই নতুন বছর

ফুটবে নতুন আলো।

সেই আলোতে দূর হবে কি

আঁধার মনের কালো?

 

সেই আলোতে ফিরবে না আর

নির্যাতিত বোন—

যাদের কথা স্মরণ করে

কাঁদছে আমার মন।

 

আজকে যারা হারিয়ে গেল

কালের অতল তলে

নতুন বছর শুরু করলাম

তাদের চোখের জ্বলে।

 

প্রতিবাদের বারুদ জ্বলুক

উঠুক তুমুল ঝড়

কালবোশাখি তোলো তোমার

আগুন কণ্ঠস্বর।