রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

আপডেট : ২২ মে ২০১৮, ০১:১৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাছাই কমিটির সুপারিশকৃতদের নিয়োগ না দিয়ে গত ৩ এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাছাই কমিটির সুপারিশকৃত মনজুর আরিফ, আনাস আলীসহ তিনজন। শুনানি নিয়ে হাইকোর্ট সুপারিশকৃতদের নিয়োগ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী হাসনাত কাইয়ুম।
 
ইত্তেফাক/ইউবি