বরিশালে বিষাক্ত আম কিনছেন না আড়ত মালিকরা

আপডেট : ২২ মে ২০১৮, ০১:১৮
র‌্যাব=-৮ ও জেলা প্রশাসনের তৎপরতায় এবার বরিশালের বৃহৎ আড়তগুলোতে রাসায়নিক মিশ্রিত বিষাক্ত আম বিক্রি বন্ধ রয়েছে। আড়ত মালিকরা জানিয়েছেন, প্রতি বছর এ সময়ে প্রায় ৩০টি আড়তে দৈনিক হাজার মণের বেশি আম বিক্রি করা হতো। কিন্তু এবার র্যাব-৮ এবং জেলা প্রসাসনের তত্পরতায় আম ক্রয় করছেন না আড়ত মালিকরা।
 
র‌্যাব-৮ এর অধিনায়ক (সিইও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম জানান, রাসায়নিক মিশ্রিত আম আড়তগুলোতে যাতে কেউ বিক্রি না করে সে লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের রুখতে অভিযান অব্যাহত রয়েছে।
 
র‌্যাব-৮’র কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানান, এ পর্যন্ত ৫০ মণ বিষাক্ত আম নষ্ট ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
আমের আড়ত মেসার্স গোলদার ট্রেডার্সের মালিক মো. লিটন জানান, তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আম বিক্রি বন্ধ রেখেছেন। ১০ রমজানের পূর্বে তারা কোনো আম ক্রয়-বিক্রয় করবেন না।
 
ইত্তেফাক/ইউবি