রামেবির প্রথম রেজিস্ট্রার মোহাম্মদ সালাহ উদ্দীন

আপডেট : ২২ মে ২০১৮, ১৪:৪০
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রথম রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ সালাহ উদ্দীন সিদ্দিক। তিনি সম্প্রতি (১৬ মে) নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন।
 
মোহাম্মদ সালাহ উদ্দীন সিদ্দিক ১৯৯৫ সালে নোয়াখালীর হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
 
তিনি যুক্তরাজ্য, জাপান, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছেন। তিনি চাঁদপুরের মতলব উপজেলার কালিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
 
ইত্তেফাক/আরকেজি