রাজশাহীর বাঘায় যৌন হয়রানীর প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার আলাইপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ছাত্রলীগ নেতা সুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ছুরিকাঘাত ও হাত ভেঙ্গে দেয়া হয়েছে। আহত অন্য তিনজন হলেন- আজমল (২৬), সাজেদ (৪৫) ও হামিদুল হক।
এ ঘটনায় রাতে মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। তার নাম লালন। আলাইপুর গ্রামের বাশের সরদারের ছেলে সে। বাঘা থানার ওসি (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক জানান, অন্যদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
ইত্তেফাক/আরকেজি
