যুক্তরাষ্ট্রের শাসনাধীন গুয়াম দ্বীপের কাছে মঙ্গলবার দুই ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে ৫ দশমিক ৬ মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। ইনারাজানের ৪৭ দশমিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির ৯ দশমিক ৭ মাইল গভীরে ছিলো এর উৎপত্তিস্থল।
এর ঠিক দুই ঘণ্টা পর পুনরায় একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানাচ্ছে, এটির উৎপত্তি হয় ইনারাজান থেকে ৪৯ দশমিক ৭ দক্ষিণ-পূর্বে মাটির ২২ দশমিক ৭ মাইল গভীরে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
