বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড় পৌর ভবনের সন্মেলন কক্ষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিজিবির পক্ষ থেকে ত্রিপুরার বিভিন্ন সীমান্তে জিরো পয়েন্টে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, ৩৬টি শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে অবৈধভাবে ফেনী নদী থেকে ভারতের পানি তুলে নেওয়া, বাংলাদেশে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার প্রভৃতি বিষয় বৈঠকে আলোচনা করা হয়। সীমান্ত বৈঠকে ১৭ সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল হাই। ১৫ সদস্যের বিএসএফের প্রতিনিধিত্ব করেন ত্রিপুরার উদয়পুরের ডিআইজি জামিল আহমেদ।
